ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ১২:২৮ পিএম

ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক

হাম-রুবেলা টিকাদানসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা বাড়াতে ঝালকাঠিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সুলতানপুর সিকদার বাড়িতে ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়। 

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। চামটা বিকেই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বন্ধন মহিলা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফাতিমা জাহান রুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক অক্ষয় কুমার সরকার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হাম-রুবেলা টিকাদানের গুরুত্ব তুলে ধরে বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্মনিবন্ধন, শিশুর সঠিক পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

বিশেষ অতিথি অক্ষয় কুমার সরকার গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে উপস্থিত জনগণকে অবহিত করেন এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রাম আদালতের সদর উপজেলা সমন্বয়কারী গোলাম রব্বানী, আফসানা আক্তার ও সৌরভ হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উঠান বৈঠক শেষে উপস্থিত সবার জন্য সচেতনতামূলক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এএন

Link copied!