ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০২:৫৩ পিএম

রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা

রাজবাড়ীর কালুখালীতে কৃষির আধুনিকায়ন এবং হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মৃগী বাজারে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় কৃষিতে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে আধুনিক আমন হাইব্রিড ব্র্যাক-১০ ও রাজা ধানের ওপর ভিডিও প্রদর্শন এবং আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে আলোচনা হয়।

বাংলাদেশে খাদ্যঘাটতি পূরণে আমন ও আউশ মৌসুমে হাইব্রিড ধান চাষাবাদের মাধ্যমে কৃষকদের অধিক ফলন নিশ্চিতসহ কৃষি সমস্যা ও সমাধান নিয়ে আলোকপাত করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান এবং ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. কামরুল হাসান।

মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরবিন্দু কুমার বিশ্বাস, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের ফরিদপুর অঞ্চলের টেরিটোরি সেলস অফিসার (ফিল্ড ক্রপ) মো. নুর আলম এবং টেরিটোরি সেলস অফিসার (ভেজি: বায়োপেস্টিসাইড) সুব্রত কুমার পাল।

কর্মশালা শেষে ৫০ জন কৃষকের মাঝে আধুনিক আমন হাইব্রিড ব্র্যাক-১০ বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এএন

Link copied!