ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্গাপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৪৭ পিএম

দুর্গাপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

সোমবার ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিক-নির্দেশনায় এবং দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে নাসির উদ্দীন (২৮) এবং তারা মিয়ার পুত্র আলী আকবর (২৫)।

এই ঘটনায় এসআই নুরুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। সোমবার বিকেলে আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!