ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাজীপুরে বিআরটি প্রকল্পের ভোগান্তি: বোর্ডবাজারে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৪:০৯ পিএম

গাজীপুরে বিআরটি প্রকল্পের ভোগান্তি: বোর্ডবাজারে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কারণে দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

সোমবার সকাল ১০টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত বিআরটি প্রকল্পের কাজ সম্পন্ন করা এবং বোর্ড বাজার এলাকায় নিরাপদ ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণের জোর দাবি জানান।

কর্মসূচির নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান। তিনি বলেন, “বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে বোর্ড বাজার এলাকায় সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করে নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, দ্রুত এ সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিআরটি প্রকল্পটি বারবার পিছিয়ে পড়েছে। একাধিকবার মেয়াদ বৃদ্ধির পরও কাজ শেষ না হওয়ায় সরকার পরিবর্তনের পর এটি কার্যত স্থবির অবস্থায় পড়ে আছে। বর্তমান সরকার এখনো প্রকল্পটি নিয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত না নেওয়ায় জনভোগান্তি চরমে পৌঁছেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর রাজু, সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম খান কালা, কৃষক দলের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ খান, বিএনপি নেতা হাজী আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আজহার খন্দকার, নজরুল ইসলাম মোড়ল, মো. জয়নাল আবেদীন তালুকদার, আলম মাস্টার, শরিফ সরকার ও ইউসুফ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা দ্রুত প্রকল্পটি পুনরায় চালু করে কাজ সম্পন্ন এবং বোর্ড বাজার এলাকায় নিরাপদ পারাপারের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।

জেএইচআর

Link copied!