ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে জেলা পরিষদের ১৭ একর জমি পরিদর্শন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৪:৩৪ পিএম

ঝালকাঠিতে জেলা পরিষদের ১৭ একর জমি পরিদর্শন

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া তিমিরকাঠী মৌজায় জেলা পরিষদের মালিকানাধীন ১৭ একর জমি পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শন শেষে অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ঝালকাঠি জেলা পরিষদের বেশ কিছু জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে রেখেছে। এসব জমি উদ্ধার করে বিধি মোতাবেক সেখানে দোকান বা মার্কেট নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এর ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নলছিটি উপজেলা শাখার সহ-সভাপতি কবির হোসেন জমাদ্দার ও সাধারণ সম্পাদক সেলিম গাজীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পদ রক্ষায় এই জমি উদ্ধারের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।

জেএইচআর

Link copied!