ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এম-ডুয়েট প্রকল্পে ডুয়েটের আবাসন ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৬:৩০ পিএম

এম-ডুয়েট প্রকল্পে ডুয়েটের আবাসন ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর গাজীপুরের দ্বিতীয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ‘এম-ডুয়েট’ প্রকল্পের আওতায় বিদ্যমান ভবনসমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

সোমবার ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ডুয়েটের সামগ্রিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো এম-ডুয়েট। এর মাধ্যমে আবাসন সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। তিনি সততা, জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রকল্পের কাজ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের আবাসন সমস্যা অনেকাংশে লাঘব হবে, যা শিক্ষা ও গবেষণায় ইতিবাচক পরিবর্তন আনবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এম-ডুয়েট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রকৌশলী ও ঠিকাদারসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বে একই প্রকল্পের আওতায় শিক্ষকদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ডুয়েটের মেইন ক্যাম্পাসেও ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের সামগ্রিক বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

জেএইচআর

Link copied!