ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭ দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৮:২০ পিএম

গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭ দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন

গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়, গাজীপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় ৯০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি দেশীয় ও কুটির শিল্পসহ বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শিত ও বিক্রি করা হবে।

উদ্বোধনী সভায় সংসদ সদস্য রনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা নতুন বছরের উদ্দীপনা নিয়ে সবার জীবনকে রাঙিয়ে তুলতে কাজ করছি।”

তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তরুণদের সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার দিকে আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।” এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইল সফরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘কৃষি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাদা পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। নববর্ষ উপলক্ষে অন্যান্য কর্মসূচির কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, মঙ্গলবার সকাল ১০টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা এবং সন্ধ্যায় ‘এশেজ’ ব্যান্ডের কনসার্টসহ সপ্তাহজুড়ে নানা আয়োজন থাকবে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. তাহেরুল হক চৌহান এবং জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে সংসদ সদস্য রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরীসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলার বর্ণিল আয়োজনে অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!