ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষক কার্ডের উদ্বোধন উপলক্ষে কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর পথসভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ১৪, ২০২৬, ১২:২৬ পিএম

কৃষক কার্ডের উদ্বোধন উপলক্ষে কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর পথসভা

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষকদের কল্যাণে পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলে “কৃষক কার্ড” কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৫০ হাজার নেতাকর্মী পথসভায় অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জবাবে তিনিও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

জানা গেছে, সারাদেশে ‘প্রি-পাইলটিং’ কর্মসূচির আওতায় ১০টি উপজেলার ১১টি ব্লকে প্রাথমিকভাবে ৩৫ হাজার কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হবে। এর অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকে ১,৪৫৩ জন কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের মধ্য থেকে নির্বাচিত ১৫ জনের হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড তুলে দেবেন।

পথসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, কৃষক কার্ড চালু হলে কৃষকরা সরাসরি সরকারি প্রণোদনা, ভর্তুকি ও বিভিন্ন কৃষি সহায়তা সহজে পেতে পারবেন, যা দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে।

এএন

Link copied!