ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাঘাটায় পুলিশের সঙ্গে ‘মল্লযুদ্ধ’, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

এপ্রিল ১৪, ২০২৬, ০২:১৯ পিএম

সাঘাটায় পুলিশের সঙ্গে ‘মল্লযুদ্ধ’, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার মুক্তিনগর ইউনিয়নের মাঝবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সীমান্ত (২০) ওই গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি চৌকস দল মাঝবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমান্ত দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে ধরতে গেলে সে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ ‘মল্লযুদ্ধ’ চলার পর তাকে কাবু করে আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে ১১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত সীমান্ত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বর্তমানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদক নির্মূলে সাঘাটা থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ওসি।

জেএইচআর

Link copied!