ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে দগ্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০১:৫১ পিএম

বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে দগ্ধ

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি এলাকায় একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন ওই ভবনে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ভবনটির নিচতলার দরজা-জানালা উড়ে গিয়ে পাশের খালে পড়ে যায়। এই ঘটনায় ভবনের নিরাপত্তাকর্মী মানিক ও তার ছেলে মৃদুল গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠলে আতঙ্কিত বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। ভবনের বাসিন্দারা জানান, তারা এসে দেখেন নিচতলার ঘরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধ অবস্থায় মানিক ও মৃদুলকে উদ্ধার করে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। তাদের শরীরের উল্লেখযোগ্য অংশ দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিস্ফোরণের কারণ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক অবস্থায় অনেকে এটিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করলেও ক্ষয়ক্ষতির মাত্রা দেখে স্থানীয়দের মনে সন্দেহ জেগেছে। বাসিন্দাদের দাবি, সাধারণ সিলিন্ডার বিস্ফোরণে সাধারণত দরজা-জানালা উড়ে গিয়ে দূরে পড়ার মতো ঘটনা ঘটে না। তাই ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং আলামত সংগ্রহ করছে। প্রাথমিকভাবে বিষয়টিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে মনে হলেও এটি অন্য কোনো কারণে ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেএইচআর

Link copied!