ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সালথায় মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৬, ০২:১৫ পিএম

সালথায় মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক মোল্লাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। গ্রেপ্তারকৃত তারেক মোল্লা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে নকুলহাটি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে সালথা থানা পুলিশ। এ সময় নিজ এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তারেক মোল্লা সালথা থানায় দায়ের করা একটি আলোচিত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পলাতক আসামিদের ধরতে তাদের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। তারেক মোল্লা সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!