ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাকিব হত্যা মামলার প্রধান আসামিসহ দম্পতি গ্রেপ্তার

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

এপ্রিল ১৫, ২০২৬, ০৪:০০ পিএম

রাকিব হত্যা মামলার প্রধান আসামিসহ দম্পতি গ্রেপ্তার

রংপুরে যুবদল কর্মী রাকিব হত্যা মামলার প্রধান আসামি মমিন ও তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেপ্তারের ঘটনায় র‍্যাব-১৩ সদস্যদের প্রশংসায় ভাসিয়েছেন এলাকাবাসী। 

বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে নিহত রাকিবের পরিবার ও এলাকাবাসী র‍্যাবকে ধন্যবাদ জানান।

গত ৯ এপ্রিল বিকেলে রংপুর নগরীর মাছুয়াপড়া এলাকায় ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর গত ১৩ এপ্রিল বিকেলে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রাম থেকে অভিযুক্ত মমিন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে র‍্যাব। ওই দিন রাতেই র‍্যাব-১৩ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, হত্যাকাণ্ডের আগের দিন মমিনের স্ত্রী সুইটি বেগমের সঙ্গে রাকিবের বাগবিতণ্ডা হয়েছিল। সুইটি বিষয়টি তার স্বামী মমিনকে জানানোর পর থেকেই মমিন ক্ষিপ্ত ছিলেন। পরে ৯ এপ্রিল বিকেলে মমিন মাছুয়াপড়া এলাকায় রাকিবকে একা পেয়ে ছুরিকাঘাত করেন, এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। নিহত রাকিব কামাল কাছনা এলাকার আব্দুস সামাদের ছেলে।

এই ঘটনায় নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে মমিন, তার স্ত্রীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। পুলিশ ও র‍্যাব মিলে এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।

এদিকে বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামিদের গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মাছুয়াপড়া এলাকায় অবাধে মাদক বিক্রি বন্ধ করার দাবি জানিয়ে তারা রাকিবের অন্য খুনিদেরও দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। মানববন্ধনে নিহত রাকিবের বাবা আব্দুস সামাদ, মা নুরী বেগমসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন।

জেএইচআর

Link copied!