ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কয়রায় নৌবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা পেলেন শতাধিক মানুষ 

তারিক লিটু, কয়রা (খুলনা)

তারিক লিটু, কয়রা (খুলনা)

এপ্রিল ১৫, ২০২৬, ০৭:৫৫ পিএম

কয়রায় নৌবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা পেলেন শতাধিক মানুষ 

খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে উপজেলার অসহায়, দুঃস্থ ও অনগ্রসর মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

উপকূলীয় দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তর বেদকাশি ইউনিয়নের বেদকাশি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন। চিকিৎসা শেষে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পটির নেতৃত্ব দেন নৌবাহিনীর সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ডা. তিতলী আবেদীন। এছাড়া সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. ওয়ালিউর রহমান, সার্জন লেফটেন্যান্ট রুবাইয়া রহমান এবং সার্জন লেফটেন্যান্ট নাজমুল হক চিকিৎসাসেবা প্রদান করেন।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন বলেন, “এখানকার চিকিৎসার মান ভালো। শৃঙ্খল পরিবেশে চিকিৎসা ও ওষুধ পাওয়া গেছে।”

দক্ষিণ বেদকাশির বিনাপানি গ্রামের অনিমা মণ্ডল জানান, প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি চিকিৎসা নিতে এসেছেন। “নৌবাহিনীর এ উদ্যোগে আমরা অনেক উপকৃত হয়েছি,” বলেন তিনি। আরেক সেবাগ্রহীতা সেলিনা আক্তার বলেন, “চিকিৎসকদের কাছে মন খুলে সমস্যার কথা বলতে পেরে স্বস্তি পেয়েছি। তারা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।”

সেবাগ্রহীতাদের অনেকেই বলেন, প্রত্যন্ত এলাকায় উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য না হওয়ায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।

বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা ফারুক হোসেন জানান, এর আগেও বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে দুর্গম অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এএন

Link copied!