ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফুয়েল কার্ড জটিলতায় ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ, ভোগান্তি চরমে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৬, ০৮:০৮ পিএম

ফুয়েল কার্ড জটিলতায় ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ, ভোগান্তি চরমে

ফুয়েল কার্ড সংক্রান্ত জটিলতার কারণে পেট্রোল ও অকটেন সরবরাহের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ মানুষ। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে সিমেন্টের খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। স্থানীয়দের অভিযোগ, ফুয়েল কার্ড ইস্যুর নামে দীর্ঘসূত্রতা তৈরি করে সাধারণ গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। এতে জরুরি সেবা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুতের জরুরি সেবায় নিয়োজিত এক কর্মী বলেন, “দিনরাত কাজ করতে হয়। কিন্তু পাম্পে এসে প্রয়োজনীয় পেট্রোল পাওয়া যাচ্ছে না। তেলের অভাবে কাজ ব্যাহত হচ্ছে।”

স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, “ব্যবসায়ী, চাকরিজীবী ও উদ্যোক্তাদের বড় একটি অংশ জ্বালানি সংকটে পড়েছেন। শর্ত শিথিল করে সবার জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।”

তবে ভূঁইয়া ফিলিং স্টেশনের মালিক মঞ্জুরুল হক ভূঁইয়া দাবি করেন, তাদের পাম্পে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তিনি বলেন, “আমাদের কাছে ৯ হাজার লিটার পেট্রোল, ৩ হাজার লিটার অকটেন ও প্রায় সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল রয়েছে। প্রশাসনিক নির্দেশনা না থাকায় আমরা সাধারণের কাছে বিক্রি করতে পারছি না।”

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৪টা থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু করা হবে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে আগাম মাইকিংসহ জনসচেতনতা বাড়ানো হবে বলেও জানান তিনি।

পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের মতে, আগে থেকেই বিষয়টি জানানো হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

এএন

Link copied!