ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৬, ০৫:২৯ পিএম

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠি পৌরসভার শ্মশানঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সামাজিক সংগঠন হিউম্যান অ্যাকর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস)-এর সহযোগিতায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, আলু ও ভোজ্য তেলসহ জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার। সভাপতিত্ব করেন হ্যাডসের চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদল সভাপতি টিপু সুলতান এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে ড. জিয়াউদ্দিন হায়দার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “অগ্নিকাণ্ডের এই স্থানটি অত্যন্ত সরু এবং ঘনবসতিপূর্ণ হওয়ায় হয়তো আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। এখানে বসবাসকারী অধিকাংশ মানুষই নিম্নআয়ের, ফলে এই ক্ষতি তাদের জন্য ভয়াবহ বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। এমন দুর্যোগে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসা জরুরি।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকে। এই ঘটনার পর আমাদের দলের স্থানীয় নেতাকর্মীরা দ্রুত এগিয়ে এসেছে। পাশাপাশি প্রশাসন ও অন্যান্য সংগঠনও সহযোগিতা করেছে, যা ইতিবাচক।”

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতের রাষ্ট্রপ্রধানদের মতো অপচয় করে বড় বড় ভবন নির্মাণে বিশ্বাসী নন। এতে জনগণের ওপর অপ্রয়োজনীয় অর্থনৈতিক চাপ পড়ে। আমরা চাই, সেই অর্থ মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ আবাসন এবং দুর্যোগ মোকাবিলায় ব্যয় করা হোক।”

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিদ্যুৎ সংযোগ ও অবকাঠামোগত ঝুঁকি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে, যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।”

এএন

Link copied!