ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঘিওরে কৃষিজমির টপসয়েল বিক্রির দায়ে দুইজনকে জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৬, ০৯:৩৬ পিএম

ঘিওরে কৃষিজমির টপসয়েল বিক্রির দায়ে দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের ঘিওরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুইজনকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রাসাদ মৌজায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর উপরের স্তরের মাটি ভেকু (এক্সকাভেটর) দিয়ে কেটে ড্রাম ট্রাকে তুলে বিক্রির জন্য সরবরাহ করছিল। এতে একদিকে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছিল, অন্যদিকে স্থানীয় সড়ক ও জনসাধারণের চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছিল।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কৃষিজমির টপসয়েল কেটে ট্রাকে তোলার কাজ চলছিল। পরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অভিযুক্ত আব্বাস আলী ও মো. খোকনকে পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। তারা দুজনই বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রাসাদ গ্রামের বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম বলেন, কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি কাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এএন
 

Link copied!