ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৪৯ পিএম

মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪

মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সদর মডেল থানা ও রাজৈর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের (ওসি) নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানা: এই থানা এলাকা থেকে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলার ৭ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন আসামি রয়েছেন।

রাজৈর থানা: রাজৈর থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ৩ জন সিআর পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার ১২ জন আসামি। এছাড়া রাজৈর থানা এলাকায় বিশেষ অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, জেলায় মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় জেলা পুলিশ আপসহীন ভূমিকা পালন করবে।

জেএইচআর

Link copied!