ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাগুরায় ৫ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ১৮, ২০২৬, ০১:৩৩ পিএম

মাগুরায় ৫ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. ওবায়দুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উদীয়মান ফ্যাশন খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য এ ধরনের প্রশিক্ষণ একটি সময়োপযোগী পদক্ষেপ। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা আধুনিক ফ্যাশন ডিজাইন, পোশাকের নকশা ও ব্যবহারিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এটি ভবিষ্যতে তাদের আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। আয়োজকরা আশা প্রকাশ করছেন, এ ধরনের কর্মসূচি অংশগ্রহণকারীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে ইতিবাচক প্রভাব ফেলবে, যা সামগ্রিকভাবে জেলার অর্থনীতিতে অবদান রাখবে।

জেএইচআর

Link copied!