ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে টাস্কফোর্সের হানা, মাদকসহ গ্রেপ্তার ৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৬, ০৪:৪৫ পিএম

ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে টাস্কফোর্সের হানা, মাদকসহ গ্রেপ্তার ৬

গাজীপুরের সদর উপজেলার মির্জাপুরে অবস্থিত ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতে অভিযান চালিয়েছে যৌথ টাস্কফোর্স। 

শুক্রবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ সিনথেটিক মাদক ও বিদেশি মদসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের মিডিয়া সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‍্যাব-১ এবং জয়দেবপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত ৭০ সদস্যের একটি টাস্কফোর্স এই অভিযান চালায়। রাত ৯টার দিকে রিসোর্টে প্রবেশ করে প্রথমে কনফারেন্স কক্ষে চলমান ডিজে পার্টিতে এবং পরে বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়।

অভিযানে রাজধানীর গুলশান, বসুন্ধরা ও বাড্ডা এলাকাসহ বিভিন্ন স্থানের ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদুল আলম জয় (৩৪), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩), ফয়জুল ইসলাম খান লাবিব, আবির হোসেন (২৩), ইফতিয়ার কাসেম চালী (৩০) এবং জিহাদ আহম্মেদ রাফি (১৯)।

রিসোর্টের ২০৯ ও ৪০৬ নম্বর কক্ষ থেকে ৯ পিস এক্সটাসি (MDMA), ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১ ক্যান বিয়ার এবং ৩ বোতল বিদেশি ভোদকা জব্দ করা হয়েছে।

তদন্তে জানা গেছে, ‘আর্ট এক্স’ ব্যানারে জাহিদুল আলম জয়ের নেতৃত্বে এই ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। মূলত পার্টির আড়ালে তরুণ-তরুণীদের মাঝে সিনথেটিক মাদক সরবরাহ করাই ছিল এর উদ্দেশ্য। রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, জাহিদুল আলম জয় অনুষ্ঠানটির জন্য রিসোর্ট ভাড়া নিলেও প্রশাসনের কোনো অনুমতি গ্রহণ করেননি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

জেএইচআর

Link copied!