ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

মো, মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো, মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

এপ্রিল ১৮, ২০২৬, ০৭:০০ পিএম

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন সবুজের ফেরিওয়ালা খ্যাত কলেজ অধ্যক্ষ আরিফুর রহমান।

এছাড়া বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

এসময় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম, বিশিষ্ট পরিবেশকর্মী ও সাংবাদিক লিয়াকত আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বোদা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বিদ্যালয়ে বনজ ও ফলজ গাছের চারা রোপণ করেন আয়োজকেরা।

আরিফুর রহমান নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান। তিনি গত তিন বছর আগে নিজ উদ্যোগে নিজের চাকরি থেকে উপার্জিত অর্থ দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ কর্মসূচি পালন করে আসছেন। তিনি রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলাকে বেছে নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচির আওতায়। তবে ইতিমধ্যে তিনি ১২টি জেলায় এই কর্মসূচি সম্পন্ন করেছেন। বাকি ৪ জেলায় তার কর্মসূচি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গেছে। উত্তরাঞ্চলে ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি গাছ বিতরণ করা হয়েছে।

বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আনিকা তাবাসসুম ইচ্ছে বলেন, আমাদের বিদ্যালয়ে সবুজের ফেরিওয়ালা আরিফ আঙ্কেলের মাধ্যমে একটি জাম গাছের চারা পেয়েছি। এটি আমি বাসায় গিয়ে রোপণ করবো এবং পরিচর্যা করবো।

একই শ্রেণীর ছাত্র মেহেদী হাসান অনিক বলেন, গাছ বন্ধু। গাছের মাধ্যমে আমরা অক্সিজেন নেই। তাই আমাদের বেশি করে গাছ লাগানোর প্রয়োজন। আমাদের বিদ্যালয়ে সবুজের ফেরিওয়ালা আরিফ আঙ্কেল আমাদের বন্ধুদের সবাইকে একটি করে গাছের চারা দিয়েছেন, এতে আমরা খুবই খুশি।

আয়োজকেরা জানান, বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশের বৈরী আচরণ ঠেকাতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সবুজায়নের মাঝে ধরিত্রীকে সাজাতে চায় তারা।

বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম বলেন, সবুজের ফেরিওয়ালার পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। দেশকে সবুজায়ন করতে এই উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করি।

পরিবেশকর্মী ও সাংবাদিক লিয়াকত আলী বলেন, আমাদের এখানকার সবুজের ফেরিওয়ালা অধ্যক্ষ আরিফুর রহমান বিভিন্ন স্কুলের ফাঁকা জায়গা, খাস জমি, নদীর ধারে বিভিন্ন জায়গায় সবুজায়ন করছেন। এজন্য আমরা তাকে সবুজের ফেরিওয়ালা নাম উপহার দিয়েছি। আমরা উত্তরের ১৬টি জেলায় এই গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ১২টি জেলায় গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। আমরা আশা করছি বাকি চার জেলাতেও খুব শীঘ্রই আমাদের কার্যক্রম সম্পন্ন করা হবে।

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, গাছ লাগানোর যে আগ্রহ সেটি আমার ছোটবেলা থেকেই ছিল। বৈশ্বিক উষ্ণতার ফলে আমাদের পরিবেশ খুব উত্তপ্ত হচ্ছে। সারা পৃথিবীতে এমন হচ্ছে, বাংলাদেশেও অবশ্যই। আমরা যত গাছ কেটে ফেলছি, তত গাছ কিন্তু রোপণ করছি না। স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় এই গাছগুলো লাগানো হচ্ছে। এতে আমাদের সন্তানদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয়। সেই কারণে ১৬ জেলায় এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। ১২ জেলায় সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই বাকি চার জেলাতেও এটি শেষ করব।

এএন

Link copied!