ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ১৮, ২০২৬, ০৭:০৮ পিএম

বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

অবৈধভাবে মজুদের জন্য নেওয়ার সময় শনিবার বিকেলে পিকআপভর্তি পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর বরিশাল জেলার সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গোডাউনে পিকআপ থেকে অবৈধ মজুদের জন্য নামানোর সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ২৪শ’ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন ও ২০০ লিটার পেট্রোল।

একই পিকআপ থেকে নামানো পাশের বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের এস্কেন চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকে ১০ ব্যারেল ভর্তি জ্বালানি তেল জব্দ করেছেন এনএসআই’র সদস্যরা।

সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকে এনএসআই’র সদস্যরা ওই পিকআপের পিছু নিয়ে তা জব্দ করেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এএন

Link copied!