ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আদমদীঘিতে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৬, ০৭:১৪ পিএম

আদমদীঘিতে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলার আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার।

শনিবার সকালে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পাকা রাস্তা পরিষ্কার করার মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিষ্কার করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল ইসলাম মধু, জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. জুয়েল রানা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ রানাসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিচ্ছন্নতা কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং সচেতন নাগরিক সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এএন

Link copied!