ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সালথায় হাম-রুবেলা প্রতিরোধে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৬, ০৩:৫৫ পিএম

সালথায় হাম-রুবেলা প্রতিরোধে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সালথায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন ২০২৬ প্রশিক্ষণ/কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, আগামীকাল ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। আগামী ১০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। ৬ মাস বয়স থেকে ৫ বছর (৫৯ মাস) বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। উপজেলার বিভিন্ন কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়া হবে। এবার এই উপজেলায় মোট ২৩ হাজার ১২০ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে।

এএন

Link copied!