ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিআরবিতে নতুন স্থাপনা না করার ঘোষণা মেয়রের

মামুনুর রশিদ, চট্টগ্রাম

মামুনুর রশিদ, চট্টগ্রাম

এপ্রিল ১৯, ২০২৬, ০৭:১৮ পিএম

সিআরবিতে নতুন স্থাপনা না করার ঘোষণা মেয়রের

চট্টগ্রাম নগরের সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ঘিরে চলমান বিতর্কের মধ্যে নতুন করে অবস্থান স্পষ্ট করেছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, সিআরবিতে কোনো ধরনের নতুন স্থাপনা নির্মাণ করা হবে না।

রোববার সকালে নগরের জামালখানে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ মন্তব্য করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সিআরবির পরিবেশ ও সবুজ এলাকা রক্ষার বিষয়ে একমত হয়েছেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, “সিআরবিতে গাছ কেটে কোনো হাসপাতাল বা স্থাপনা করা হবে না। এটি চট্টগ্রামবাসীও মেনে নেবে না। তবে বিদ্যমান হাসপাতালের অবকাঠামো আধুনিকায়ন ও প্রয়োজন হলে পুনর্গঠনের বিষয়টি বিবেচনায় থাকতে পারে।”

তিনি আরও বলেন, পুরোনো স্থাপনার জায়গায় ডেন্টাল কলেজ বা একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে নতুন করে কোনো স্থাপনা না করার বিষয়ে তিনি জোর দেন।

এদিকে সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে সকালে সাত রাস্তার মোড়ে সমাবেশ করে ‘সিআরবি রক্ষা মঞ্চ’। বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রাম শহরের “ফুসফুস” এবং এটি একটি গুরুত্বপূর্ণ সবুজ ও ঐতিহ্যবাহী এলাকা। সেখানে কোনো বাণিজ্যিক বা স্থাপনা নির্মাণ করা হলে পরিবেশ ও নগরজীবনে নেতিবাচক প্রভাব পড়বে।

সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতারা অভিযোগ করেন, অতীতেও আন্দোলনের মুখে এই ধরনের উদ্যোগ বন্ধ হয়েছিল। তারা দাবি করেন, নতুন কোনো পরিকল্পনা না করে সিআরবির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা উচিত।

চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষসহ বিভিন্ন পেশাজীবী, পরিবেশকর্মী ও রাজনৈতিক নেতারা সমাবেশে বক্তব্য দেন। তারা সিআরবিকে উন্মুক্ত ও সবুজ এলাকা হিসেবে সংরক্ষণের আহ্বান জানান।

সামগ্রিকভাবে সিআরবিকে ঘিরে নতুন স্থাপনা নিয়ে আবারও বিতর্ক তৈরি হলেও মেয়রের বক্তব্যে আপাতত সেখানে নতুন নির্মাণের সম্ভাবনা নাকচ হয়েছে।

এএন

Link copied!