ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৪৬ পিএম

পঞ্চগড়ে জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় বেআইনিভাবে জোরপূর্বক জমি দখল করে রাখার প্রতিবাদে, প্রতিনিয়ত হুমকি-ধমকি প্রদর্শন, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি এবং আদালতের রায় পাওয়ার পরও জমি বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রোববার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এরশাদ আলী। এসময় শামীম হোসেন ও শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, ১৬টি দাগে ৭ একর ৮৭ শতক জমির মধ্যে ২ একর ৭ শতক জমি তাদের অংশ। এর মধ্যে ১ একর জমির মধ্যে স্কুল কর্তৃপক্ষ ৮০ শতক জমি জোরপূর্বকভাবে দখল করে রেখেছে। বাকি জমির মধ্যে ২৪টি দোকানঘর তাদের দখলে রয়েছে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নিয়ে তাদের ৮০ শতক জমি ও ২৪টি দোকানঘর দখল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তারা আরও জানান, তারা জমির বিষয়ে আদালতের রায় পেয়েছেন। রায় পাওয়ার পরও জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম, জগদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক, মকছেদ আলী ও মোকাজ্জল হোসেনসহ স্থানীয় স্বার্থান্বেষী মহলের সদস্যদের সহযোগিতায় জমি দখলের অপচেষ্টা চলছে।

ভুক্তভোগীদের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা বলেন, জমির বাটোয়ারা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে জমি মাপা হলে তাদের অংশ বুঝিয়ে দেওয়া হলেও রায় মানা হচ্ছে না।

তারা আরও অভিযোগ করেন, হুমকি-ধমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা, যাতে তারা নিজেদের জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন এবং অন্যায়ভাবে কেউ জমি দখল করতে না পারে।

এএন

Link copied!