ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
অভিযুক্ত যুবক আটক

নারায়ণগঞ্জে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ১১:৫৮ এএম

নারায়ণগঞ্জে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে অপহৃত এক শিশু কন্যাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জের শিশু মাইশা অপহরণের বিষয়টি ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৫ নম্বর ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল। পথে শিশুটির কান্নাকাটি ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যুবক অসংলগ্ন কথা বললে উপস্থিত জনতা তাকে আটক করে।

পরে তাকে ফুলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মালেকের বাড়িতে নেওয়া হয়। সেখানে আরও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক অপহরণের বিষয়টি স্বীকার করে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ফুলছড়ি থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এদিকে, শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা ইতোমধ্যে ফুলছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

এম জি
 

Link copied!