দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬, ১২:০৩ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় দেবীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষার আওতায় আনতে হবে। এই কার্যক্রম সফল হলে শিশুদের প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সকল অভিভাবকের উচিত নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করা।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম জি