ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মসজিদ পুনঃনির্মাণের উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০৩:৩৩ পিএম

মসজিদ পুনঃনির্মাণের উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

সিদ্ধিরগঞ্জে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

সোমবার সকাল ১১টায় নাসিক ২নং ওয়ার্ড মৌচাক কালু হাজী রোড এলাকায় এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দারুস সালেহ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক বলেন, সাধারণত এ ধরনের আয়োজনে এত মানুষের উপস্থিতি খুব কমই দেখা যায়। কিন্তু এখানে কমিটির সদস্য ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। মসজিদের প্রতি মানুষের এমন আগ্রহ আমাকে মুগ্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী মসজিদটি বহুতল ভবনে রূপ নেবে এটাই সবার কামনা।

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এ সময় তিনি এলাকাবাসীর ভূয়সী প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি আহসান কাসেমী, মুফতি মাওলানা আব্দুল আজিজ মজুমদার, হাফেজ জাহির আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির গ্রহণ ও পূনর্বাসন সম্পাদক আবুল খায়ের শান্ত, মুফতি কাসেম আল হুসাইন, মুফতি জুনায়েদ হোসাইন, মুফতি আবুল কালাম আইয়ুবী, মুফতি আরিফ জামিল, হাফেজ মাওলানা হাদীজ্জামান, হাজী দুলাল মিয়া, মাওলানা আরিফ উল্লাহ কাসেমী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, জাহাঙ্গীর হোসেন, মুক্তার হোসেন মুক্তুল, মহসিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুক্তার হোসেন, এনামুল হক, জুয়েল, মহিউদ্দিন ও আনসার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এএন

Link copied!