ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহিষতুলিতে প্রধান শিক্ষক আবুল কালামের রাজকীয় বিদায় সংবর্ধনা

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

এপ্রিল ২০, ২০২৬, ০৭:১৫ পিএম

মহিষতুলিতে প্রধান শিক্ষক আবুল কালামের রাজকীয় বিদায় সংবর্ধনা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষতুলি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের অবসরজনিত বিদায় উপলক্ষে এক হৃদয়স্পর্শী ও বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন মো. আশাদুজ্জামান ও মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের ডা. এনামুল হক, ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা প্রকাশ করে।

দীর্ঘ ২৬ বছর একই প্রতিষ্ঠানে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষকতা করে মো. আবুল কালাম আজাদ নিজেকে শুধু একজন শিক্ষক হিসেবেই নয়, একজন অভিভাবক ও পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বক্তারা বলেন, তিনি ছিলেন শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার প্রতীক এবং সহকর্মীদের কাছে একজন সহযোগিতাপরায়ণ মানুষ। তার আন্তরিকতা, শৃঙ্খলা ও মানবিক আচরণ বিদ্যালয়ের পরিবেশকে আরও সমৃদ্ধ করেছে।

প্রায় চার ঘণ্টাব্যাপী এই বিদায় অনুষ্ঠানে বক্তারা বারবার তার কর্মদক্ষতা, সততা ও জনপ্রিয়তার কথা তুলে ধরেন। সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। শিক্ষার্থীরাও তাদের প্রিয় স্যারকে বিদায় জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেনি।

বিদায়ী বক্তব্যে মো. আবুল কালাম আজাদ বলেন, “এই বিদ্যালয় আমার জীবনের একটি বড় অংশ। সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা আমি কখনো ভুলতে পারব না। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে একজন প্রিয় শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। অনুষ্ঠান শেষে বাড়িতে পৌঁছা পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষকগণ গাড়ির পেছনে হেঁটে যান।

উল্লেখ্য, এই বিদায় সংবর্ধনা প্রমাণ করে, একজন শিক্ষক তার কর্ম ও মানবিক গুণাবলীর মাধ্যমে কীভাবে মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকতে পারেন।

এএন

Link copied!