ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চরফ্যাশনে নবাগত ইউএনওর সঙ্গে স্থানীয়দের মতবিনিময়

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০৮:০৩ পিএম

চরফ্যাশনে নবাগত ইউএনওর সঙ্গে স্থানীয়দের মতবিনিময়

ভোলার চরফ্যাশন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর নেতৃত্বে চরফ্যাশন উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত নির্বাহী কর্মকর্তা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, মাদক সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ সকল কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

এএন

Link copied!