ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে আড়াই হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০৮:৫৯ পিএম

ঝালকাঠিতে আড়াই হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরের খরিফ মৌসুমে ঝালকাঠিতে ২ হাজার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। 

সোমবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, খরিফ-১ মৌসুমে ঝালকাঠি সদর উপজেলার তালিকাভুক্ত প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যদা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল আলম জমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কৃষকদের আহ্বান জানান, প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে খাদ্য উৎপাদন বাড়াতে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে। বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগী কৃষক-কৃষাণীরাও উপস্থিত ছিলেন।

এএন

Link copied!