ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এসএসসি পরীক্ষার প্রথম দিনে পটিয়ায়  অনুপস্থিত ৩৬ শিক্ষার্থী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৬, ০২:০৪ পিএম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে পটিয়ায়  অনুপস্থিত ৩৬ শিক্ষার্থী

সারাদেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা। মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৯টি কেন্দ্রে মোট ৬ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রথম দিনে ২৫ জন ছাত্রী এবং ১১ জন ছাত্রসহ মোট ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক (এসএসসি) থেকে ৫ হাজার ৬৮৫ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল) থেকে ৮৩৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৩০৬ জন রয়েছে।

কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩৭ জন, হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৭১৬ জন, কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজে ৬১৬ জন, জিরি খলিল মীর উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৩৪ জন, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪২৫ জন, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ২৭ জন, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৩০ জন, ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজে ৩০৬ জন এবং শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসায় ৮৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রথম দিনে ২৫ জন ছাত্রী এবং ১১ জন ছাত্রসহ মোট ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন ছাত্র ও ১ জন ছাত্রী, হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১ জন ছাত্র ও ৪ জন ছাত্রী, কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজে ৪ জন ছাত্রী, জিরি খলিল মীর উচ্চ বিদ্যালয়ে ৬ জন ছাত্রী, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ জন ছাত্রী, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ৩ জন ছাত্রী এবং খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ জন ছাত্র অনুপস্থিত ছিল।

এছাড়া ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ জন ছাত্র ও ২ জন ছাত্রী এবং শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৪ জন ছাত্র ও ৪ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

এ বিষয়ে পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে বলেন, পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি তদারকি করা হবে। সামগ্রিকভাবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এম জি

Link copied!