ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

এপ্রিল ২১, ২০২৬, ০৩:২০ পিএম

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি হঠাৎ করেই সিংগাইরের জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে কোনো প্রোটোকল ছিল না এবং সরকারি গাড়ির পতাকাও ঢাকা ছিল। ফলে মন্ত্রীর উপস্থিতির বিষয়টি শুরুতে কেন্দ্র সংশ্লিষ্ট কেউ টের পাননি।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুন্নাহার জানান, তিনি অন্য একটি কেন্দ্র পরিদর্শনে ছিলেন। হঠাৎ জানতে পারেন শিক্ষামন্ত্রী আকস্মিক পরিদর্শনে এসেছেন। এরপর দ্রুত সেখানে যান।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে পরীক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন বলে জানান ইউএনও।

মন্ত্রীর হঠাৎ এ পরিদর্শনের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে কঠোরতার বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এএন

Link copied!