ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাঁচবিবিতে ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে জরিমানা

মো. আলী হাসান, জয়পুরহাট

মো. আলী হাসান, জয়পুরহাট

এপ্রিল ২১, ২০২৬, ০৫:৩৮ পিএম

পাঁচবিবিতে ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে জরিমানা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া বাজারে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। কিছু অসাধু দোকানদার বেশি লাভের আশায় মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ বিক্রি করে আসছিল। 

এসব অসাধু ব্যবসায়ী ভোক্তাদের নিকট থেকে পণ্যের দাম অতিরিক্ত নেওয়া ও ক্ষতিকর যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ বিক্রয় বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকালে দাপ্তরিক কাজের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ কয়া বাজারে জালাল উদ্দিনের দোকানে অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। 

একই দিন রামভদ্রপুর চেঁচড়া বাজার এবং পৌর শহরের জ্বালানি তেলের দোকানেও অর্থদণ্ড করা হয়। মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসম্মুখে অবৈধ যৌন উত্তেজক সিরাপগুলো ধ্বংস করা হয়। 

পরে অবৈধ সীমান্ত পারাপার, চোরাচালান বন্ধ ও সব ধরনের অপরাধ দমনে জনসচেতনতামূলক মতবিনিময় সভাও করেন ইউএনও মহোদয়। মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে ইউএনও মহোদয় বলেন, বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ভোক্তাদের অবৈধ পণ্য ক্রয়-বিক্রয় না করা এবং সঠিক দামে ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন।

এএন

Link copied!