ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেলকুচিতে অবৈধভাবে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৬, ০৫:৫৩ পিএম

বেলকুচিতে অবৈধভাবে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীর দোকান থেকে মজুত করা ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এছাড়াও মজুত করার অপরাধে ওই ব্যবসায়ীকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে বেলকুচি পৌর এলাকার শেরনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে মেসার্স রবিউল এন্টারপ্রাইজের দোকান থেকে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এবং মজুত করার অপরাধে দোকানের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে কারাদণ্ড প্রদান করা হয়। পরে ১৭৪৪ লিটার ডিজেল ডিলার পয়েন্টে সরকারি নির্ধারিত দামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

এ সময় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, চলমান সংকটের সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল মজুত করা হয়েছিল। অভিযান চালিয়ে দোকান থেকে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে তেল রাখার অপরাধে ব্যবসায়ীকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!