ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

উজিরপুরে ডোপ টেস্টে ৩ পুলিশ সদস্য পজিটিভ

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

এপ্রিল ২২, ২০২৬, ০২:২৯ পিএম

উজিরপুরে ডোপ টেস্টে ৩ পুলিশ সদস্য পজিটিভ

বরিশালের উজিরপুর মডেল থানার তিন পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। এ ঘটনায় জেলা পুলিশ প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনে চলমান শুদ্ধি অভিযানের মধ্যেই এমন ঘটনা সামনে আসায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, জেলার প্রতিটি থানার সদস্যদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় তিনজন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়ে।

তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক ফল যাচাইয়ের জন্য তাদের ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ডোপ টেস্টে পজিটিভ আসার পর ওই তিন সদস্যকে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, জেলার ১০টি থানার সব সদস্যকে ধাপে ধাপে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে মাদক-সংশ্লিষ্টতা রোধে এ ধরনের উদ্যোগ ইতিবাচক। তবে এর ধারাবাহিকতা ও স্বচ্ছতা বজায় রাখাই হবে বড় চ্যালেঞ্জ।

এএন

Link copied!