ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কপোতাক্ষ নদে মাটি-বালি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মান্নান, চৌগাছা (যশোর)

মান্নান, চৌগাছা (যশোর)

এপ্রিল ২২, ২০২৬, ০৮:০৭ পিএম

কপোতাক্ষ নদে মাটি-বালি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় কেটে অবৈধভাবে মাটি ও বালি বিক্রির অপরাধে দুলাল হোসেনকে (৩৯) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। দুলাল হোসেন নিয়ামতপুর গ্রামের মৃত চকম আলীর ছেলে।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের অভিযুক্ত ব্যক্তি নদীর পাড়ের মাটি ও বালি কেটে বিক্রি করছিলেন। এতে স্থানীয়দের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং নদের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন- পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা ভূমি অফিসের পেশকার আলোক কুমার বিশ্বাস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় জনসাধারণ।

স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় কেটে মাটি বিক্রি করে কিছু ব্যক্তি অর্থনৈতিক সুবিধা নিচ্ছেন, যা নিয়মিত বন্যা ও নদী ক্ষয়ের ঝুঁকি বাড়াচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় এ অপরাধে জরিমানা করা হয়েছে।

এএন

Link copied!