ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহে ট্রাক চাপায় শাম্মী আক্তার নামে এক নারী নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৬:০৯ পিএম

ঝিনাইদহে ট্রাক চাপায় শাম্মী আক্তার নামে এক নারী নিহত

ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় ট্রাকচাপায় শাম্মী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাম্মী আক্তার তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!