ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
বস্ত্র ও পাট মন্ত্রী

বাস ভাড়া-নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর সুযোগ নাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ০১:১৪ পিএম

বাস ভাড়া-নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর সুযোগ নাই

নারায়ণগঞ্জে এক পরিদর্শন শেষে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে অজুহাত করে বাসভাড়া বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই। এ ধরনের পরিস্থিতি ঠেকাতে বাজার ও পরিবহন খাতে নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার সকালে নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় চিত্তরঞ্জন কটন মিল সংলগ্ন নবনির্মিত নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদনের পর ব্যক্তিখাতের শিল্প কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে শুধুমাত্র জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে, এমন ধারণা সঠিক নয়। তিনি বলেন, বৈশ্বিক বাজারের মন্দাভাবই রপ্তানি কমার অন্যতম প্রধান কারণ।

এ সময় তিনি ভবিষ্যৎ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জ্বালানি নির্ভর শিল্পের পরিবর্তে কম জ্বালানি সাশ্রয়ী ও দক্ষ শিল্প স্থাপনে গুরুত্ব দেওয়া উচিত।

বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) শিল্প প্লট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতোমধ্যে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। বাকি প্লটগুলোতে স্থানীয় দখল সমস্যা থাকলেও তা দ্রুত সমাধান করে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে।

পরিদর্শনকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!