ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খাল খনন সফল হলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে: ডেপুটি স্পিকার

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৫৬ পিএম

খাল খনন সফল হলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং দেশকে সুজলা-সুফলা শস্য-শ্যামলা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান গণতান্ত্রিক সরকার সেই ধারা অব্যাহত রাখতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় পুনরায় খাল খনন কাজ শুরু করেছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নে ভর বিল হতে কাটাখালি বাজার ও আতকাপাড়া হয়ে আনছা বিল পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি বন্ধ থাকায় খালগুলো ভরাট হয়ে গিয়েছিল। এর ফলে বৃষ্টির পানি নিষ্কাশনে বাধা, শুষ্ক মৌসুমে পানিশূন্যতা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ৩১ দফা সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে। এই কাজ সফল হলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি দেশ আবার সবুজে ভরে উঠবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, প্রকল্পের আওতায় পিআইসির মাধ্যমে ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হবে। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে খনন কাজের শুভ উদ্বোধন করেন।

জেএইচআর

Link copied!