ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রায়পুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

এপ্রিল ২৫, ২০২৬, ০৭:১৪ পিএম

রায়পুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

সরকারের ‘দেশব্যাপী খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের বিপি-৮, বিপি-১৭ ও পি-২ খালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। উদ্বোধনকালে তিনি নিজ হাতে কোদাল চালিয়ে খনন কাজের সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফা গাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএন
 

Link copied!