ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৬, ১১:০৭ এএম

ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী খাদিজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নৌবাড়িয়া-বেতুয়ান সড়কের সদর ইউনিয়নের পুইবিল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বঙ্কিরহাট গ্রামের বাসিন্দা আবু তালেব মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে ভাঙ্গুড়া বাজারে আসছিলেন। পথিমধ্যে সদর ইউনিয়নের পুইবিল বাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা খাদিজা খাতুন পড়ে গিয়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার পুলিশের উপপরিদর্শক সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করেছে গ্রামবাসী। তবে চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!