ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বাণিজ্যমন্ত্রী

বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় পূর্ববর্তী সরকারের

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৬, ০৩:৫৩ পিএম

বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় পূর্ববর্তী সরকারের

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বর্তমানে যে গ্যাস সংকট ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি চলছে, তা পূর্ববর্তী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। মাত্র দুই মাসের পুরোনো সরকার এই অব্যবস্থাপনা ও অরাজকতা মোকাবিলা করছে। তবে এই অভাব পূরণের জন্য গ্যাস সরবরাহে স্থিতিশীলতা আনা আমাদের আগামী দিনের কার্যক্রম, যার প্রতিফলন সময়ের সঙ্গে দেখা যাবে।

শনিবার বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খানপাড়া এলাকায় লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত মিথিলা গ্রুপের টেক্সটাইল, উইভিং, অটো রাইস মিলসহ অন্যান্য কারখানা পরিদর্শন শেষে গণমাধ্যমকে মন্ত্রী এসব কথা বলেন।

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ সুরক্ষায় সচেতন হতে হবে এবং সরকারের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এতে করে দেশের রপ্তানি খাত যেমন শক্তিশালী হবে, তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।

এ সময় তিনি মিথিলা টেক্সটাইল, উইভিং, অটো রাইস মিলস পরিদর্শনকালে কারখানার উৎপাদন প্রক্রিয়া, বর্জ্য ব্যবস্থাপনা এবং আধুনিক পরিবেশ সুরক্ষা প্রযুক্তির ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের শিল্পখাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং মিথিলার মতো উদ্যোগ টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম, মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান, ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক মাহবুব খান হিমেল, কায়েস খান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ প্রমুখ।

এএন

Link copied!