ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর না ফেরার দেশে মা

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

এপ্রিল ২৬, ২০২৬, ০৩:৫৫ পিএম

ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর না ফেরার দেশে মা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে শোক সইতে না পেরে মারা গেছেন মা। একই দিনে মা ও ছেলের এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার ২ নম্বর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে। মৃতরা হলেন- ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) এবং তার মা মোছা. জুবাইদা মনি (৮০)।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত ১টার দিকে গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন আলতাফ উদ্দিন শাহীন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ভোরে গ্রামের বাড়ি কটিয়াদীর রায়খলায় ছেলের মৃত্যুর খবর পৌঁছালে কান্নার রোল পড়ে যায়। এই শোক সহ্য করতে না পেরে সকাল ৬টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মা জুবাইদা মনি। স্বজনদের ধারণা, প্রিয় সন্তানের মৃত্যুর শোক তিনি সইতে পারেননি।

মরহুম আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে তিনি স্বর্ণপদকেও ভূষিত হয়েছিলেন। তিনি রায়খলা গ্রামের হাজী মো. মনির উদ্দিনের ছেলে। রাজনৈতিক ও ব্যবসায়িক কারণে দীর্ঘদিন তিনি গাজীপুরে সপরিবারে বসবাস করছিলেন।

মরহুমের ভাই শাহ আলম জানান, “মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শাহীনকে তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। শাহীনও সময় পেলেই গাজীপুর থেকে মাকে দেখতে আসতেন। ছেলের প্রতি অগাধ টানের কারণেই হয়তো তিনি এই শোক সহ্য করতে পারেননি।”

২ নম্বর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম গভীর শোক প্রকাশ করে বলেন, “ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মায়ের চলে যাওয়া সত্যিই অত্যন্ত বেদনাদায়ক। এমন মৃত্যু সংবাদে পুরো ইউনিয়নজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।”

মা ও ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

এএন

Link copied!