ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কর্ণফুলীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন ডিসি

ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)

ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)

এপ্রিল ২৬, ২০২৬, ০৪:১৪ পিএম

কর্ণফুলীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন ডিসি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার বেলা ১১টার দিকে তিনি উপজেলার আবদুল জলিল চৌধুরী বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয় ও ফয়জুলবারী ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার পরীক্ষা পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে সন্তোষজনক পরিবেশ পাওয়া গেছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা মেধাবী হিসেবে গড়ে উঠুক এবং দেশ গঠনে ভূমিকা রাখুক।”

তিনি আরও বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের প্রস্তুতির সঙ্গে প্রশ্নপত্রের সামঞ্জস্য রয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে।

এএন

Link copied!