ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে সেবার মানোন্নয়নে নির্দেশনা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ২৬, ২০২৬, ০৫:১৬ পিএম

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে সেবার মানোন্নয়নে নির্দেশনা

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেবার মানোন্নয়ন, বিদ্যুৎ ও লিফট সমস্যাসহ নানা সীমাবদ্ধতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে হাসপাতালটি পরিদর্শন করে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে সেবার মান বৃদ্ধি, জেনারেটরের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, লিফটের ত্রুটি মেরামত, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এবং চিকিৎসক সংকট নিরসন- এই পাঁচটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, জেলার মানুষের প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা সেবায় ঘাটতি গ্রহণযোগ্য নয়। বিদ্যুৎ ও লিফট সমস্যার দ্রুত সমাধান করতে হবে। চিকিৎসক সংকট দূর করতে আমি নিজেও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলছি।

তিনি আরও বলেন, রোগীরা যেন নির্বিঘ্নে সেবা পান, সেটাই আমাদের অগ্রাধিকার। প্রয়োজন হলে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ উদ্দিন সরকার জানান, মাননীয় সংসদ সদস্য হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তিনি দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য নির্দেশনা দিয়েছেন। চিকিৎসক পদায়নের বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুৎ ও লিফট সমস্যার কারণে তাদের ভোগান্তি হচ্ছে। সদর উপজেলার বাসিন্দা এক রোগীর স্বজন বলেন, লিফট প্রায়ই নষ্ট থাকে। অসুস্থ রোগীকে সিঁড়ি দিয়ে ওঠানামা করাতে খুব কষ্ট হয়।

আরেক রোগী বলেন, বিদ্যুৎ চলে গেলে চিকিৎসা সেবা ব্যাহত হয়। জেনারেটর চালু হলেও সব সময় ঠিকমতো কাজ করে না।

স্থানীয়দের দাবি, হাসপাতালের এই সমস্যাগুলো দীর্ঘদিনের। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে। স্বাস্থ্য সেবায় নিযুক্ত সংশ্লিষ্টরা মনে করছেন, সংসদ সদস্যের পরিদর্শন ও নির্দেশনার পর সমস্যা সমাধানে গতি আসতে পারে এবং হাসপাতালের সেবার মান উন্নত হবে।

এএন

Link copied!