ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে ৩য় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

এপ্রিল ২৬, ২০২৬, ০৫:৫৭ পিএম

পঞ্চগড়ে ৩য় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

পঞ্চগড়ের বোদায় ৩য় শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে বোদা থানা পুলিশ।

জানা যায়, রোববার সকালে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান ৩য় শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলের দোতলায় পড়ার কথা বলে নিয়ে যান। সেখানেই শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। পরে শিশুটি কান্না করতে করতে তার মায়ের কাছে গিয়ে বিষয়টি জানায়।

শিশুটির মা তার স্বামীকে বিষয়টি জানালে ছাত্রীর বাবা-মা ও স্থানীয়রা স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে তার শাস্তির দাবিতে স্লোগান দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বেংহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলীসহ পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়রা প্রধান শিক্ষকের বিরুদ্ধে পূর্বের একাধিক শ্লীলতাহানির অভিযোগ তুলে তার শাস্তির দাবি জানান। উপজেলা নির্বাহী অফিসার তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, প্রধান শিক্ষককে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের কক্ষে আটকের খবর পেয়ে তিনি পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বোদা থানায় হস্তান্তর করেন। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বোদা থানার ওসি সোয়েল রানা জানান, ছাত্রী ও তার বাবা-মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক হবিবর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

Link copied!