ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

এম এম রহমান, ভোলা প্রতিনিধি

এম এম রহমান, ভোলা প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৬, ০৯:১৩ পিএম

ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে শপথ গ্রহণ, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ডা. শামীম রহমান। অনুষ্ঠানকে ঘিরে জেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ এবং দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন।

পরে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আসিফ আলতাফ ও তার দল ‘সমুদ্র’, কবি হাসান মাহমুদ, মাহিয়া মিশু এবং তালহা তালুকদার বাঁধন। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এম জি

Link copied!