ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্রীপুরে আগুনে পুড়ে ছাই ৩ ঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৬, ১২:৫২ পিএম

শ্রীপুরে আগুনে পুড়ে ছাই ৩ ঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়া একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ১৭ এপ্রিল দুপুরে উপজেলার রাজাবাড়ি ভূমি অফিস সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে মো. ইউসুফ নামের এক ব্যক্তির তিনটি বসতঘরসহ সব সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে যায়। চরম এই বিপদে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনরায় মাথা গোঁজার ঠাঁই করে দিতে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সংগঠনটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিলের সেই আকস্মিক আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই ইউসুফের সাজানো সংসার ধ্বংসস্তূপে পরিণত হয়। পরিবারটির দাবি অনুযায়ী, আগুনে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান আসবাবপত্রসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মুহূর্তের মধ্যে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা পরিবারটি গভীর অনিশ্চয়তার মুখে পড়ে।

অসহায় এই পরিবারের আর্তনাদে সাড়া দিয়ে ২৫ এপ্রিল সকালে নতুন ঢেউটিন নিয়ে পাশে দাঁড়ায় গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা ও রাজাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামী। জেলা আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই টিন বিতরণ করা হয়। এ সময় ড. জাহাঙ্গীর আলম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

টিন বিতরণকালে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, রাজাবাড়ি ইউনিয়ন আমীর মো. আনোয়ার হোসেন মাস্টার এবং ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মো. আল আমিনসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

বিপদে পড়া একটি পরিবারের পাশে এভাবে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, রাজনীতি ছাপিয়ে এমন মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা অন্য সবার জন্যও এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এএন

Link copied!