ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বুড়িমারী স্থলবন্দরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

এপ্রিল ২৭, ২০২৬, ০১:৩০ পিএম

বুড়িমারী স্থলবন্দরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
আহত সাংবাদিক নুর ইসলাম নিরাত। ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক নুর ইসলাম নিরাতের ওপর হামলার অভিযোগ উঠেছে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি হোসেন সিন্টুর বিরুদ্ধে।

রোববার বিকেলে উপজেলার বুড়িমারী স্থলবন্দরে এ ঘটনা ঘটে। মো. নুর ইসলাম নিরাত, যিনি জাতীয় দৈনিক এদিন ও Face the People-এর পাটগ্রাম উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর ইয়ার্ডের ২ নম্বর গোডাউনে ছবি তোলাকে কেন্দ্র করে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন সিন্টু ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারই জেরে তিনি নিরাতের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ বিষয়ে নুর ইসলাম নিরাত জানান, ঘটনার দিন সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের যুবদলের সভাপতি আমিনাল নামের এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে কল করে অবস্থান জানতে চান। তিনি জিরোপয়েন্ট এলাকায় আছেন জানালে তাকে সেখানে অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণের মধ্যেই আমিন ক্যান্টিনের সামনে ফারুক হোসেন সিন্টু মোটরসাইকেলে এসে তাকে বেধড়ক মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগীও হামলায় অংশ নেয়।

ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি অণ্ডকোষে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তাকে উদ্দেশ্য করে বলা হয়, “সাংবাদিকতার নাম মুছে দিবো” এবং “জিরোপয়েন্ট এলাকায় আর পা রাখতে পারবি না।” পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নুর ইসলাম নিরাত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে তিনি জানতে চেয়েছেন, কেন তাকে জিরোপয়েন্ট এলাকায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং কেন তার ওপর হামলা করা হলো।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, বুড়িমারী স্থলবন্দরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!